1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করলেন রাসিকের পুনরায় নির্বাচিত মেয়র লিটন - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

রাজশাহীতে প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করলেন রাসিকের পুনরায় নির্বাচিত মেয়র লিটন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………………….

রাজশাহীতে ঈদ-উল-আযহার প্রধান জামাত আজ বৃহস্পতিবার সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) দরগা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এই প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মহানগরীর হেতমখাঁ বড় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ইয়াকুব আলী। ঈদের নামাজের পর মুসল্লীদের সাথে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন নগরপিতা।

 

এ সময় এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, চামড়া আমাদের অন্যতম একটি রপ্তানী আয়ের খাত। অতীতে নানা কারণে চামড়ার সঠিক মূল্য না পাওয়ার কারণে এটি সঠিকভাবে সংরক্ষণ করা যায়নি, এখান থেকে দেশ সেইভাবে উপকৃতও হয়নি। কোন মানুষ সাধারণত নিজের পরিবারের জন্য চামড়া রাখে না, এটি সাধারণত মানুষ মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে দেন। কিছু সিন্ডিকেট চামড়ার মূল্য এমনভাবে নির্ধারণ করে রাখে, যার কারণে তখন তারাও এটির মূল্য ঠিকমতো পান না, তাই এটি ঠিকমতো সংরক্ষিত হয় না। কাজেই আমি অনুরোধ করবো  চোরাচালান বন্ধ করতে হবে, চামড়া ঠিকমতো সংরক্ষণ করতে হবে। আমরা যারা কোরবানি দেয় তারা যাতে লবন দিয়ে গরু বা খাসির চামড়া প্রাথমিক সংরক্ষণের কাজটি করি। পশুর থেকে চামড়া খুলে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে কেটে না যায়।

 

তিনি আরো বলেন, অতীতেও রাজশাহী সিটি কর্পোরেশন ভালোভাবে দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করেছে। অতীতের ন্যায় আজকে সন্ধ্যার মধ্যে সকল কোরবানির বর্জ্য অপসারণ করতে পারবো আমরা। এ কাজে নগরবাসীর সহযোগিতা কামনা করছি।

 

এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার জিএস এম জাফরউল্লাহ, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, ৯নং ওয়ার্ড কাউ্িন্সলর রাসেল জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট