1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপ নেবে:নানক - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপ নেবে:নানক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান,রাজশাহী …………………………….

আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, রাজশাহীতে জননেত্রী শেখ হাসিনার জনসভার সব প্রস্তুতি শেষ হয়েছে। গোটা উত্তর বঙ্গের মানুষ এখন শেখ হাসিনার কাঙ্ক্ষিত সেই জনসভায় আসতে অপেক্ষায় রয়েছে। কেবল রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানই নয় পুরো রাজশাহীই মানুষে ছাপিয়ে যাবে, লোকে লোকারণ্য হয়ে যাবে। আগামী রবিবারের রাজশাহীর এই জনসভা এক উত্তাল জনসমুদ্রে পরিণত হবে। শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর মাদ্রাসা মাঠে নেতাদের নিয়ে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 

জাহাঙ্গীর কবির নানক বলেন,ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এবারের জনসভাও হবে ঐতিহাসিক। রাজশাহীর এ জনসভায় প্রধানমন্ত্রী ও দেশনেত্রী শেখ হাসিনা দেশবাসীকে এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। এজন্য শুধু নেতাকর্মীই নয়, সারা দেশের মানুষই অপেক্ষা করছেন। জনসভাস্থল পরিদর্শনকালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট