নাজিম হাসান, রাজশাহী..
রাজশাহী মহানগরীতে পানি উন্নয়ন বোর্ড বাপাউবোর কিছু ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় ঠিকাদাররা। সোমবার (১৭ ফেব্রæয়ারি) বেলা ১২ টার দিকে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের সামনে এই মানবনন্ধন আয়োজন করা হয়।
এসময় মানববন্ধনে পাউবো ঠিকাদাররা ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গত ১৫ বছরে কিছু ঠিকাদারী প্রতিষ্ঠান একক ভাবে কাজ করে গেছে। তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। তারা জাল সনদ তৈরি করেছে। সেই সনদে কাজ পেতে নির্বাহী প্রকৌশলীদের চাপ প্রয়োগ করেছে।
তারা আরও দাবি করেন, সরকারি ক্রয় সংক্রান্ত পিপিআরের সংশোধন না হলে এই ধারা অব্যাহত থাকবে। কাজেই পিপিআর সংশোধন জরুরী প্রয়োজন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর