প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীতে পাঁচ দিনব্যাপী ‘রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর মধুবন কমিউটিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এক ঝাঁক তরুণ উদ্যোক্তাদের নিয়ে এ মেলার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করতে হবে। এরই মধ্যে দিয়ে দেশ এগিয়ে যাবে। কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের উন্নয়নে পৃথক তহবিল গঠন করে তাঁদের জন্য স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করেছেন। এ মেলার আয়োজনের মধ্যে দিয়ে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। নিজেরা স্বাবলম্বী হয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আগামীতে এ ধরণের আয়োজন আরও বৃহৎ পরিসরে আয়োজন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

রাজশাহীর উদ্যোক্তা মেলার আয়োজক তৌহিদ ফেরদৌস তন্ময়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মোঃ সাইফুল ইসলাম হীরক। মেলায় ৬০টি স্টলে উদ্যোক্তারা তাঁদের বিভিন্ন উদ্ভাবিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর