1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলায় স্বামীকে হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির কারখানাকে ৩ লাখ টাকা  জরিমানা, ব্যবসায়ী গ্রেপ্তার জলবায়ু পরিবর্তন: বাস্তুচ্যুতি, বৈষম্য ও মানবিক ঝুঁকি বরিশালে ভরা মৌসুমেও ইলিশের সংকট, নিষিদ্ধ জাল ও নাব্যতা নিয়ে উদ্বেগ শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রাজশাহীতে দৈনিক ডেল্টা টাইমস্’ পত্রিকার ৩য় বর্ষপূর্তি পালন

  • প্রকাশের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৪৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী……………………………….

“সবার আগে সবসময়” স্লোগানকে সামনে রেখে ঢাকা থেকে প্রকাশিত সারাবংলায় বহুল প্রচারিত জাতীয় দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। শনিবার (১অক্টোবর) দুপুর ১২টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার ব্যুরো প্রধান ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সিঃ সহ-সভাপতি শামসুল ইসলামের সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির রাজশাহী প্রতিনিধি আবু কাওসার মাখন, সহঃ সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ব্যুরো প্রধান ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক ও দৈনিক গণকণ্ঠ’র স্টাফ রিপোর্টার রেজাউল করিম, নির্বাহী সদস্য দৈনিক সকালের সময় পত্রিকার ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা, সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার লিয়াকত হোসেন, দৈনিক দেশ বাংলা’র রাজশাহী জেলা প্রতিনিধি রিদয় খান, দৈনিক তৃতীয় মাত্রা’র রাজশাহী ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমান জীবন, যমুনা প্রতিদিনের সম্পাদক ও দৈনিক আলোকিত সকালের রাজশাহী প্রতিনিধি নিহাল খাঁন, দৈনিক মহানগর.কমের সম্পাদক সুমন হোসেন প্রমুখ।

 

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় বক্তারা বলেন,পত্রিকাটি হাটি হাটি পা পা করে ৪বছরে পর্দাপণ করেছে। আগামী দিনে তার নিরপেক্ষতা ও রুচিশীল সংবাদ পরিবেশনে সচেষ্ট হবে বলে আশাবাদী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট