
নিজস্ব প্রতিবেদক: সংবাদপ্রবাহকে আরও গতিশীল, বস্তুনিষ্ঠ ও পাঠকবান্ধব করা, প্রতিনিধিদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে দৈনিক এদিনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর উপশহরে অবস্থিত একটি তিন তারকা হোটেলে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সংবাদ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনের অতিথি ও বক্তব্য সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
অ্যাডভোকেট শফিকুল হক মিলন — সংসদ সদস্য, রাজশাহী-৩ (পবা-মোহনপুর)
মাহফুজুর রহমান রিটন — প্রশাসক, রাজশাহী সিটি কর্পোরেশন
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান এবং দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম। অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদের উপস্থিতিতে কেক কেটে সম্মেলনের উদ্বোধন ও সাফল্য উদযাপন করা হয়।
উপস্থিত ব্যক্তিবর্গ ও কর্মপরিকল্পনা দৈনিক এদিনের রাজশাহী ব্যুরো প্রধান সবুজ ইসলামের সমন্বয়ে আয়োজিত এ সম্মেলনে পত্রিকার শীর্ষ কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য:
খন্দকার মোজাম্মেল হক — নির্বাহী সম্পাদক
শহীদ রানা — ব্যবস্থাপনা সম্পাদক
অচিন্ত্য চয়ন — পরিকল্পনা সম্পাদক
শাহীনুর আলম শাহীন — অনুষ্ঠান প্রধান
কামরুজ্জামান বাবলু — বিশেষ প্রতিনিধি
নাইম ইসলাম — মাল্টিমিডিয়া প্রধান
বিপুল আহমেদ বিশাল — মাল্টিমিডিয়া রিপোর্টার
সম্মেলনে বক্তারা বস্তনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, ডিজিটাল মিডিয়ার ব্যবহার এবং বিভাগীয় পর্যায়ে সংবাদপ্রবাহ আরও জোরদার করার লক্ষ্যে নিজ নিজ মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর