1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে দিনের আলোয় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা,‘২৪ ঘণ্টায় উধাও’ করার হুমকি! - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

রাজশাহীতে দিনের আলোয় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা,‘২৪ ঘণ্টায় উধাও’ করার হুমকি!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৭৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহী শহরের ব্যস্ত সোনাদিঘীর মোড়ে দিনের আলোয় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। দোকান দখল নিয়ে কথা কাটাকাটির খবর সংগ্রহ করতে গিয়ে প্রকাশ্যে হামলার শিকার হলেন দৈনিক উপচার ও সংবাদ ২৪ ঘন্টা–এর স্টাফ রিপোর্টার তন্ময় দেবনাথ। শুধু মারধরই নয়, হাতে থাকা লোহার সাবল দিয়ে আঘাতের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন অভিযুক্ত বাবলা সাহা। বুধবার (১৩ আগস্ট ২০২৫) দুপুর আড়াইটা নাগাদ এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তন্ময় দেবনাথ জানান, সাহেববাজারের উদ্দেশ্যে রওনা হয়ে সোনাদিঘীর মোড়ে পৌঁছে দেখেন দোকান দখল নিয়ে কয়েকজনের তর্ক চলছে। পেশাগত দায়িত্ব পালনের জন্য ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বাবলা সাহাকে ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রথমে পরিচয় চান তিনি। নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পরপরই বাবলা সাহা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং অতর্কিতভাবে কিল-ঘুষি ও লাথি মারেন। এরপর হাতে থাকা লোহার সাবল দিয়ে আঘাত করার জন্য ধেয়ে আসেন। প্রাণ বাঁচাতে দৌড়ে সরে যান তন্ময় দেবনাথ। অভিযুক্ত যাওয়ার সময় হুমকি দিয়ে বলেন— “২৪ ঘণ্টার মধ্যে তোকে রাজশাহী থেকে উধাও করে দিব, সামনে পেলে গুলি করে মেরে ফেলব।”Open photo

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. ওমর আলী ও মো. শাহীনসহ স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। বুধবার রাত ১০ ঘটিকায় থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক তন্ময় দেবনাথ।

এই বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাক আহমদ জানিয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে বোয়ালিয়া পশ্চিম জোনের ডিসি ওসিকে মামলা নেওয়ার জন্য নির্দেশ দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট