1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দিলেন এনসিপি নেতা - দৈনিক সবুজ নগর
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
প্রতিপক্ষের হামলায় পোরশায় প্রাণ গেল সেলিম রেজার একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও ধোঁকা দিয়েছে’: রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহ্য ধরে রাখতে সবাইকে মিলেমিশে থাকতে হবে’: বাঘায় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত ‘কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই’: রাজশাহীতে প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: সংশ্লিষ্ট সবাইকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের ধন্যবাদ লালপুরে চোরাই অটোভ্যান বিক্রির টাকাসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি মির্জাপুরে, বাংলাদেশ সরকারের কাছে জবাব চেয়েছে ঢাকা ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইউএনওর সাবেক ড্রাইভারের ছেলে আউয়াল, চালকের পাশে মিলল দুমড়েমুচড়ে যাওয়া বাইক সারিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজায় বিএনপি নেতার মণ্ডপ পরিদর্শন ও অনুদান

রাজশাহীতে জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দিলেন এনসিপি নেতা

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে জুলাই যোদ্ধা পরিচয়ে সংবাদ সম্মেলন চলাকালে সাংবাদিকদের ঘরে তালাবদ্ধ করে ‘হাগু-মুতু বন্ধ করে দেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এনসিপির (ন্যাশনাল কমিউনিটি পার্টি) এক নেতার বিরুদ্ধে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে নগরীর পর্যটন মোটেলে এনসিপি জেলা কমিটির সংবাদ সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. শোয়াইব, যিনি নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেন। সাংবাদিকদের অভিযোগ, সংবাদ সম্মেলন চলা অবস্থায় শোয়াইব আকস্মিকভাবে সাংবাদিকদের প্রতি রূঢ় ও হুমকিমূলক আচরণ করেন এবং কক্ষের দরজা তালাবদ্ধ করার কথাও বলেন। এতে উপস্থিত সংবাদকর্মীরা তীব্র প্রতিবাদ জানান। সমালোচনার মুখে শোয়াইব পরে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, আমি প্রতিনিধি হিসেবে গেছি। ভেতরে কি হচ্ছিল, জানতাম না। আপনাদের কাজে বাধা দেওয়ার অভিপ্রায় ছিল না। ভুল হয়ে থাকলে আমি দুঃখিত। ভুল স্বীকার করছি। এ সময় এনসিপির কয়েকজন নেতা শোয়াইবের পক্ষ নিয়ে তার ভুল স্বীকার করেন। তারা বলেন, ও ভুল করেছে, বলার ধরন ঠিক হয়নি। অবশ্যই ভুল বলেছে। ক্ষমা করে দিলে ভালো হয়।

এ বিষয়ে এনসিপির রাজশাহী মহানগর কমিটির আহবায়ক মোবাশ্বের আলী জানান, সংশ্লিষ্ট তরুণরা জুলাই আন্দোলনের সমর্থক হলেও তারা এনসিপির কোনো কমিটিতে নেই। তিনি বলেন, আজকের আচরণ নীতিগতভাবে ভুল। সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করার অধিকার কারো নেই। এ ধরনের আচরণে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি বিব্রতকর অবস্থায় পড়ছে। ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ধরনের আচরণকে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন।

এদিকে এ ঘটনায় তানোর প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট