নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে গড়বো বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এরপর র্যালিটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় বিশেষ অতিথি ছিলেন,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন,রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.এম বজলুর রশীদ।
দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরডিবির মাঠকর্মী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে পল্লী উন্নয়নের বিকল্প নেই। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, সমবায় কার্যক্রম সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি সংস্থা, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর