
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য জশনে জুলুস ও ধর্মীয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর বিভিন্ন এলাকা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি জশনে জুলুসে অংশ নিতে জড়ো হন।
উৎসবে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন এবং নাতে রাসুল (সা.) পরিবেশন করেন। এতে পুরো রাজশাহী নগরীতে এক আনন্দঘন ধর্মীয় আবহ তৈরি হয়।
র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্দিষ্ট স্থানে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণের জোর আহ্বান জানান। একই সাথে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার বার্তা দেন।
এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে। জশনে জুলুস ও র্যালিতে যেকোনো ধরনের অস্ত্র, লাঠি, বিস্ফোরক দ্রব্য বহন এবং উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বা মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর