1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

রাজশাহীতে চাঁদাবাজির মামলা করায় ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান:
রাজশাহীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা আবাসন ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ মানববন্ধনঅেনুষ্টিত হয়। মানববন্ধন থেকে মামলাটি প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

গত বুধবার সাবেক মেয়র লিটন ও তার স্ত্রী শাহীন আক্তার রেনীর জামাই জুলাই-আগস্ট ও প্রতারণার অধিক মামলার আসামী মোস্তাফিজুর রহমান নামের এক আবাসন ব্যবসায়ী ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। এতে রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু ও সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ ৩৬ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয় আরও ২০ জনকে।

এর প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী শাহীন আক্তার রেনীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। বিএনপির নেতাকর্মীদের হয়রানি করতে তিনি মিথ্যা মামলা করেছেন। এবং প্রতারক মোস্তাফিজ থানায় বসে ষড়যন্ত্র করছে, তাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে পুলিশ প্রশাসন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,রাজশাহী মহানগর যুব দলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট,মহানগর যুব দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ বিএনপি,ও অঙ্গ সহযোগী সাংগঠনের নেতাকর্মী প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট