
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কারাতে ফেডারেশন কর্তৃক অনুমোদিত রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের নেতৃবৃন্দ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের আহ্বায়ক মোঃ সাজ্জাদ হোসেন, সদস্য সচিব শেখ মাহমুদুন নবী তুষার সহ কমিশনের অন্যান্য সদস্যরা।
ক্রীড়া প্রসার ও কারাতে প্রশিক্ষণ নিয়ে আলোচনা সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহীতে ক্রীড়াচর্চার প্রসার, কারাতে প্রশিক্ষণের আধুনিকায়ন এবং খেলাধুলার সার্বিক উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করা হয়।
আলোচনায় রাজশাহীর তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা ও ক্রীড়ামুখী সমাজ গড়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন রাজশাহীর ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর