
মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক: লচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহীতে ১৩ সদস্যবিশিষ্ট একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪ নভেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে চলচ্চিত্রের এই কিংবদন্তি নির্মাতার জন্মবার্ষিকী উদযাপন করা হবে।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক কুমার ঘটক এক অবিস্মরণীয় নাম। ১৯২৫ সালের ৪ নভেম্বর জন্মগ্রহণ করা এই গুণী নির্মাতা দেশভাগ, উদ্বাস্তু মানুষের জীবনসংগ্রাম ও মানবিক সংকট তুলে ধরে ‘মেঘে ঢাকা তারা’, ‘সুবর্ণরেখা’, ‘কোমল গান্ধার’, ‘অযান্ত্রিক’ ও ‘তিতাস একটি নদীর নাম’-এর মতো কালজয়ী চলচ্চিত্র উপহার দিয়েছেন।
ঋত্বিক ঘটকের স্মৃতি ও চলচ্চিত্রকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আগামী ৪ নভেম্বর রাজশাহীর মালোপাড়ায় অবস্থিত তাঁর পৈতৃক বসতভিটায় (বর্তমানে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আয়োজনের মধ্যে রয়েছে—গণসংগীত পরিবেশনা, জীবন ও দর্শন নিয়ে আলোচনা এবং ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্র প্রদর্শনী।
গঠিত কমিটির নেতৃত্ব:
আহ্বায়ক: মাহমুদ হোসেন মাসুদ (সাধারণ সম্পাদক, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি)
সদস্য সচিব: মোঃ আতিকুর রহমান (সভাপতি, বরেন্দ্র ইয়ুথ ফোরাম)
যুগ্ম সদস্য সচিব: আননাবা কবীর প্রকৃতি
ফেস্টিভ্যাল ডিরেক্টর: হাসিবুল হাসনাত রিজভি
ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর: নাদিম সিনা
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স: পলি রানী প্রামাণিক
এ ছাড়াও কমিটিতে ৭ জন নির্বাহী সদস্য রাখা হয়েছে। নবগঠিত এই কমিটি আগামী ৪ নভেম্বরের অনুষ্ঠানমালার সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়ন করবে বলে জানানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর