1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ  

রাজশাহীতে আরএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৬০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকাল ১০টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

এ সময় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাঁদের সমস্যাবলি, অভিজ্ঞতা ও কল্যাণ-সংক্রান্ত প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার মনোযোগ সহকারে সব প্রস্তাবনা শোনেন এবং তা বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।Open photo

সভা শেষে অবসরপ্রাপ্ত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায় সংবর্ধনা গ্রহণ করেন ২ জন এএসআই, ১ জন নায়েক, ৮ জন কনস্টেবল ও ১ জন সহকারী বাবুর্চি। পুলিশ কমিশনার তাঁদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অবসরোত্তর জীবনে সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট