# আশরাফুল ইসলাম ফরাশী বাগমারা থেকে.................................
রাজশাহীর বাগমারা থানার তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র মাদকবিরোধী অভিযানে কুখ্যাত মাদক ব্যাবসায়ী মহিলা সহ (৪) চার জনকে আটক করা হয়েছে। ২৭শে জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক ৮ ঘটিকায় মাদক বিক্রয়ের সময় তাদের মাদক ও নগদ অর্থ সহ চারজনকে আটক করা হয়।
আটক কৃতরা হলেন, রাজশাহী বাগমারা থানা মাদক সম্রাট এমরান আলী, হাসান মন্ডল ও মাদক সম্রাজ্ঞী কোহিনুর ও চম্পা । এসময় তাদের কাছ থেকে ২৪ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের ৮,৮০৫/-(আট হাজার আটশত পাঁচ) টাকা সহ আটক করেন তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকস আইসি জিলালুর রহমান সহ তাঁর সঙ্গীয় ফোর্স।
এবিষয়ে জানতে চাইলে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি জিলালুর রহমান বলেন, তাহেরপুর তদন্ত কেন্দ্র এলাকা মাদকের জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযানে তাহেরপুর হতে কুখ্যাত মাদক ব্যাবসায়ী ৪ জন কে মাদক ও নগদ অর্থ সহ আটক করা হয়েছে। আটক কৃত দের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর