1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজনৈতিক দলগুলোকে নিয়ম-কানুন মেনে রাজনীতি করতে হবে- রাজশাহীর স্বাঘায়, স্বরাষ্ট্রমন্ত্রী - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজনৈতিক দলগুলোকে নিয়ম-কানুন মেনে রাজনীতি করতে হবে- রাজশাহীর স্বাঘায়, স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাগর নোমানী………………………………………………..

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‌‌যে দল বা যারাই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোকে নিয়ম-কানুন মেনে রাজনীতি করতে হবে।

 

বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর বাঘায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তানোর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়েরও উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

প্রধান অতিথির বক্তৃতায় আসাদুজ্জামান খান বলেন, ‘জামায়াত-শিবির বলে কথা নেই। যারাই দেশে অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নিবো এবং নিচ্ছি। যারাই রাজনীতি করবে তাদের রাজনীতির আদর্শ মেনে চলেতে হবে। এর বাইরে যদি কিছু করেন তাহলে তাদের জবাব দিতে হবে।

 

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সংবিধান আছে, যেটা মেনে আমরা চলি। সেখানে কোথাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয় নেই। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কোনও প্রশ্নই আসে না। আর বিএনপি নির্বাচনে আসবে কিনা, সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আগামী নিবার্চন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এটা দেশবাসীর প্রত্যাশা। আমরাও সেটাই চাচ্ছি।

 

বিএনপির উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কে কী করলো সেটা বিষয় না। আমাদের কথা হলো যে যাই করবেন, মিছিল মিটিং করবেন, কোনও বাধা নেই। কিন্তু আইনশৃঙ্খলা বিনষ্ট করে, জনগণকে জিম্মি করে কিছু করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। পুলিশ বাহিনী দেশপ্রেম ও বীরত্বের সঙ্গে কাজ করছে। আনসার একটি বিটার বাহিনী। যখন যেখানে সরকারের প্রয়োজন তাদের ব্যবহার করা হয়। প্রতিটি বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে। আমরা নির্বাচনে যখন পুলিশ দিতে পারিনি তখন আনসার দিয়েছি। দেশে যখন অগ্নিসন্ত্রাস হয়েছিল তখন ২ লাখ আনসার বীরত্বের সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে রেললাইন চালুর জন্য তারা সুনাম কুড়িয়েছেন।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বাঘা উপজেলায় চেয়ারম্যান লায়েব উদ্দীন লাভলু প্রমুখ।

 

জানা গেছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল এবং যুগোপযোগী করার জন্য দেশের ১৩ উপজেলায় আনসার ও ভিডিপি মডেল ভবন নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে এবং ৯টি উপজেলায় নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলার বাঘা এবং তানোরে মডেল ভবন নির্মাণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট