
বিশেষ প্রতিনিধি: আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবময় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে গেঞ্জি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাঘা উপজেলা যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক নেতা আশিক ইকবাল হিমেলের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় এ গেঞ্জি বিতরণ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ পথচারীদের মাঝেও প্রতিষ্ঠাবার্ষিকীর গেঞ্জি তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা যুবদলের সদস্য খালিদ মাহমুদ মিঠু, বাঘা পৌর যুবদল নেতা আরাফাত অনিক, পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ, পৌর যুবদলের সদস্য নাসির এবং বাজুবাঘা ইউনিয়ন যুবদল নেতা পিজুস।
এছাড়াও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হাসনাত রনি, সদস্য সূর্য বাহাদুর, রবিউল ইসলাম ভুট্টু, শাহদৌলা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আলম, সহ-সভাপতি রাব্বি, বাঁধন, আকাশ, আলমগীর হোসেন এবং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মামুনসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গেঞ্জি বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে যুবদল আগামী দিনেও দেশের সার্বভৌমত্ম, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর