1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যশোর কেশবপুরে যুবককে গলা কেটে  হত্যা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

যশোর কেশবপুরে যুবককে গলা কেটে  হত্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

উৎপল ঘোষ,(ক্রাইম রিপোর্টার) যশোর……………………………………

যশোর কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামে দূবৃত্তরা এক যুবকের গলা ও পেট কেটে হত্যা করেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার মজিদপুর গ্রামে ঋষি পল্লীতে।

গতকাল ৩০ জুন বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার মজিদপুর গ্রামের ঋষিপাড়া থেকে চঞ্চলকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।নেওয়ার পথে পথিমধ্যে মারা যান।তিনি মজিদপুর ঋষিপাড়া কার্তিক দাসের ছেলে চঞ্চল দাস । তিনি কেশবপুর মাছ বাজারে লেবারি কাজ এবং কেশবপুর থানার মোড় নামক স্থানে একটি সেলুনে কাজ করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০ টার দিকে বাড়ির পাশের একটি কলাবাগানে তাঁর চিৎকার শুনে এলাকার লোকজন সেখানে যান এবং তারা চঞ্চলকে গলা ও পেট কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহত চঞ্চল দাসের বাবা কার্তিক দাস অভিযোগ করে বলেন, প্রতিবেশীর সঙ্গে তাঁদের নারী নির্যাতনের একটি মামলা চলছিল। তাঁর ধারণা, মামলা নিয়ে বিরোধের জের ধরে তাঁর ছেলে খুন করা হতে পারে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে আইনগত পদক্ষেপ নেওয়ার কাজ চলছে।তিনি আরও বলেন,অপরাধি যেই হোক ন্দ্রত গ্রেফতার করার জন্য পুলিশী অভিযান চলছে।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট