1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যশোর অভয়নগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ৪ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

যশোর অভয়নগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ৪

  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

উৎপল ঘোষ,যশোর থেকে……………..

ঈদের দিন বিকালে অভয়নগর উপজেলার ভৈরব নদের সেতুতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সোবহান মোল্যা (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হন দুটি মোটরসাইকেলে থাকা অপর চারজন আরোহী।স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঈদের দিন রোববার বিকালে ভৈরব সেতুর ওপর এ দূর্ঘটনা ঘটে।

নিহতের চাচা আজিবর মোল্যা জানান, তার ভাইপো সোবহান মোল্যা দুই বন্ধুকে সাথে নিয়ে ভৈরব সেতু দেখতে আসে। ভৈরব সেতুর পূর্বপাশে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তার ভাইপো মারা যান। এ দূর্ঘটনায় আহত হয়েছেন অপর চারজন। এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অথৈ সাহা জানান, মোটরসাইকেল দূর্ঘটনায় আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহত চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় দুইজনকে খুলনা মেডিকেল কলেজ ও অপর দুইজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অভয়নগর থানার এসআই রণজিৎ কুমার সেন জানান, মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত সোবহান মোল্যা যশোরের রূপদিয়া এলাকার চাউলিয়া গ্রামের মুজিবর মোল্যার ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করেছে। থানার ওসি একেএম শামীম হাসান জানান, বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নেয়া হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট