
মোহনপুরে সাবেক স্বামী আটক করেছে পুলিশ। রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম (৪২) নামে এক নারীকে হত্যার অভিযোগের পর রোববার (২২ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে মোহনপুর থানা পুলিশ ও এসআরবি সদস্যরা তাকে আটক করেন। আটককৃত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৫০)। তিনি করিষা গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম, এসআই আতাউর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) রিপনসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
পুলিশের বক্তব্য ও পূর্বের ঘটনা ওসি আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্তের স্বার্থে হত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) ভোরে বাড়ির পাশের একটি পানবরজ থেকে শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী। রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির পাশে শব্দ শুনে তাঁর ছেলে মো. নবাব আলীর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান, বাড়ির বাইরের গেট বন্ধ থাকলেও তাঁর মা ঘরে নেই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পানবরজে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর