প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৫:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৩:৪০ পি.এম
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

# মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও আহত হয়েছে ৫ জন। মঙ্গলবার ৮ ই এপ্রিল বিকালে এই সড়ক দুর্ঘটনা হয়েছে।
এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়,রাজশাহী টু নঁওগা আঞ্চলিক মহাসড়কে মোহনপুর মেডিক্যাল গেটে থেকে ১০০ গজ উত্তরে টিএমএসএস (এনজিও) অফিসের পার্শ্বে খড় নিয়ে ভুডভুডি গাড়ি রাজশাহীর অভিমূখে যাচ্ছিলো এবং যাত্রীবাহী সিএনজি নওগাঁর দিকে কেশরহাট যাওয়ার পথে তাদের মুখোমুখি সংর্ঘষ বাধলে ঘটনাস্হল হতে এলাকাবাসী ও পুলিশ উদ্ধার করে স্হানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন।বাকি আহত যাত্রীদের চিকিৎসা দেন। অপরদিকে মৌগাছি বাজার হতে ২০০ গজ উত্তরে ভ্যানগাড়ির সাথে বালিবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষ বাধলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
মৃত ব্যাক্তিরা হলেন বাগমারা উপজেলার সাঁইধাঁড়া গ্রামের এনায়েত এর ছেলে আব্দুস সামাদ(৬২), এবং মৌগাছিতে নিহত হন টেমা গ্রামের মাইনুল ইসলাম এর ছেলে লিটন(৩০) এবং আহত ব্যাক্তিরা হলেন,হরিদাগাছী গ্রামের বদিউজ্জামান, নমিতা, ভীমপাড়া গ্রামের অর্পণা, রানী, কামারগাঁ গ্রামের শাপলা।
এই বিষয়ে অফিসার ইনচার্জ ওসি আতাউর রহমান বলেন,গাড়ি গুলো জব্দ করা হয়েছে, এবং আইনগত ব্যবস্হা নেওয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর