1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা সুন্দরবনের পুনর্বাসিত দস্যুরা ফের অপরাধে: ৫৯ জনের আত্মসমর্পণ ও র‍্যাবের বিশেষ উদ্যোগ সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় থানায় কর্তব্যরত এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত কনস্টেবলের নাম মারুফ হোসেন (৪৮)। তিনি জয়পুরহাট জেলার জয়পুরহাট থানার পেঁচুলিয়া গ্রামের মৃত আঃ হালিম এর ছেলে। নিহত মারুফ ২০২২ সালের মে মাসের ৩১ তারিখে মোহনপুর থানায় যোগদান করেন। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১০ জুলাই) ভোরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা গেছে, মোহনপুর থানা পুলিশের টহল ডিউটির একপর্যায়ে রাজশাহী টু নওগাঁ আঞ্চলিক মহাসড়কের রায়ঘাটি গ্রামের তেঁতুলতলা কালভার্ট এর উপর টহল গাড়ীর সামনে একটি অটো ভ্যানের চালক হঠাৎ অটো ভ্যানের গতি কমিয়ে ডানদিকে সামান্য টার্ন নেয়। এসময় টহল গাড়ীর ড্রাইভার উক্ত অটো চালাকের জীবন রক্ষার্থে টহল গাড়ীর গতি কমানোর জন্য কড়া ব্রেক করে। এরপর পুলিশের টহল গাড়ীটি উল্টে যাওয়ার উপক্রম হলে গাড়ীর ড্রাইভার ব্রেক ছেড়ে দেয়। তথাপিও টহল গাড়ীটি উক্ত অটো ভ্যানের পিছনে গিয়ে ধাক্কা লাগে। এসময় টহল গাড়ির পেছনে বসা কনস্টেবল মারুফ গাড়ী থেকে ছিটকে পাকা রাস্তার উপর পরে গেলে মাথার পিছনে এবং বাম পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয়।
পুলিশ জানায়, তৎক্ষনাৎ টহল গাড়ির ড্রাইভারসহ অন্যান্যরা মারুফকে রাস্তা থেকে টহল গাড়ীতে তুলে দ্রুত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারুফের শারিরীক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফের মৃত্যু হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট