প্রিন্ট এর তারিখঃ মার্চ ৮, ২০২৬, ২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৪, ৩:৪০ পি.এম
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত

মোহনপুর প্রতিনিধি....................................................
রাজশাহী মোহনপুর উপজেলার রাজশাহী-নঁওগা মহাসড়ক কেশরহাট রায়হান কোল্ড স্টোরেজ এর সামনে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকা নিহত হয়।নিহত শিক্ষিকার নাম নাসরিন খাতুন,স্বামী শহিদুল ইসলাম।
এলাকা ও থানা সূত্রে জানা গেছে আজ ২৪শে ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যা আনুমানিক ৭,০০ টার দিকে নিহত শিক্ষিকা তার স্বামী ও শিশু সন্তানকে নিয়ে নঁওগা নিয়ামতপুর উপজেলার চন্দন নগর থেকে রাজশাহীতে চিকিৎস্যার জন্য আসেন।রাজশাহী থেকে মটর সাইকেল যোগে নিজ বাসার দিকে ফিরে যাওয়ার পথে মোহনপুর উপজেলার রাজশাহী টু নঁওগা মহাসড়কের কেশরহাট পৌরসভা রায়হান কোল্ড স্টোরেজের সামনে আসলে একটি বাস নঁওগা থেকে রাজশাহীর উদ্দেশ্যে আসার পথে বাসটি মোটরসাইকেলে ধাক্কা দেয়।সাথে সাথে মটর সাইকেলের পিছনে থেকে শিক্ষিকা পড়ে যেয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
সংবাদ পেয়ে মোহনপুর থানার ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর