মোহনপুর প্রতিনিধি....................................................................
রাজশাহী মোহনপুর উপজেলায় বিএনপি ও কৃষক দলের আয়োজনে আজ ৩রা আগষ্ট বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণবাসন বিষয়ক সহ সম্পাদক, রাজশাহী মহানগর সাবেক সাধারণ সম্পাদক এ্যাড,শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ রাজশাহী জেলা যুব দলের আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল,বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আলামীন সরকার টিটু, সহ সকল আটককৃত নেতা কর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মাহবুব-অর-রশিদ।বক্তব্য রাখেন জেলা যুব দলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব বাচ্চু রহমান,যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল,সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন,উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, যুব দলের যুগ্ম আহবায়ক মির্জা শওকত,শফিকুর রহমান ফিফটি,কৃষক দলের ইউনিয়ন সভাপতি মুনশেদ হোসেন মিঠু,পৌর কৃষক দলের সভাপতি বুলবুল আহম্মেদ সহ কৃষক দলের নেতাকর্মী বৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর