প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ২:৫১ পি.এম
মোহনপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

# মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলায় আজ ১০ই মার্চ রোজ সোমবার সকাল ১১ দিকে সময় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
দুর্যোগের পূর্বাভাস “প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিবাপাদ্য কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা মোহনপুর, রাজশাহী’র আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।
স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তরিকুল ইসলাম, উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ কর্মকর্তা খন্দকার সাগর আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার নুরন্নবী, পল্লী ইন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, প্রভাষক খুশবর রহমান, উসমান আলী।
পরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা অগ্নি নির্বাপক ও ভূমিকম্প মহড়া প্রদর্শন করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর