1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা হল্ল্যাইএর মুখ বন্ধ : পানিবন্দি রামচন্দ্রপুর গ্রাম ফসলের  ব্যাপক ক্ষতি  মানসিক ভারসাম্যহীন নারী বাসের গ্লাস ভেঙ্গে দিয়েছে বলে বেধড়ক পেটালেন চালক, থানায় অভিযোগ বরিশালে নানা কর্মসূচীর মধ্য ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী  লালপুরে সাজাপ্রাপ্ত ২জন পলাতক আসামী গ্রেফতার প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে সাজানো হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মুরাদ হত্যা মামলায় সাতজনের আদালতে আত্মসমর্পণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগরে যুবলীগ নেতা মুরাদ হত্যা মামলায় সাতজন আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (২৭ জুন) তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন নওয়াপাড়া পৌরসভার তরফদারপাড়ার মৃত ওবেদ আলী ফারাজীর ছেলে শাহিন ফারাজী, একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে কে এম আলী, আব্দুস জলিল শেখের ছেলে কাউন্সিলর আব্দুস সালাম, মৃত বারিক শেখের ছেলে আজিম শেখ, মৃত রহিমের ছেলে বিল্লাল হোসেন, মজিদ খার ছেলে রুহুল আমি খা এবং জলিল শেখের ছেলে আলমগীর শেখ।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে নওয়াপাড়া বাজার থেকে হেঁটে তরফদারপাড়ার বাড়ির দিকে যাচ্ছিলেন যুবলীগ নেতা মুরাদ। তিনি বাড়ির অদূরে কবরস্থানের কাছে পৌঁছালে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তার একটি হাত ও পা বিচ্ছিন্ন করে দেয় এবং এলোপাথাড়ি কুপিয়ে ভুড়ি বের করে ফেলে। তার চিৎকার শুনে স্থানীয়রা বেরিয়ে এসে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার বোন লিলি বেগম ১০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন। আসামিরা এতদিন আত্মগোপনে থেকে বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট