
মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টায় কুমারখালীর লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের বাস্তুভিটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীর মাহবুবুর সাদিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমারখালীর লাহিনীপাড়াস্থ মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল।
অনুষ্ঠানে অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের সাহিত্যিকের জীবন, কর্ম ও দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে মীর মশাররফ হোসেনের অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।#
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর