1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ ​টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণ শেষে আনন্দ উল্লাস করে বাড়ি ফেরার পথে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের নির্মম মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। ​বর্তমানে আহতরা কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন, শেরপুর জেলার হাসমত মিয়ার ছেলে জিকুল মিয়া (১৮) ও রংপুর জেলার বাসিন্দা সাজ্জাদ হোসেন (২৫)। এদের মধ্যে নিহত জিকুল বিডি ফুড কোম্পানিতে শ্রমিক ও সাজ্জাদ একটি ইটভাটাতে শ্রমিক হিসেবে কাজ করতো বলে জানা গেছে।

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকালে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে একদল যুবক ও নারী নৌকা ভ্রমণের উদ্দেশ্যে টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া জমিদারবাড়িতে ঘুরতে এসেছিলেন। দিনভর আনন্দ-উচ্ছ্বাস শেষে সন্ধ্যায় তারা স্যালুনৌকাযোগে নিজ নিজ গন্তব্যে ফিরছিলেন। পথিমধ্যে মির্জাপুরের ফতেপুর-থলপাড়া এলাকায় পৌঁছালে বংশাই নদীর ওই স্থানে আড়াআড়িভাবে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কয়েকজন আহত হয়। সেখান থেকে নদীর তীরে এসে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া এক নারী ও ৩ যুবক চিকিৎসাধীন। এদের মধ্যে ২ যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কুমুদিনী হাসপাতালের মেডিকেল অফিসার (ইমার্জেন্সি) ডাঃ এনায়েতুর রহমান।

​খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের বিস্তারিত নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ঘটনার পেছনে স্যালু চালকের অসতর্কতা ছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট