
মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ও ফতেপুর ইউনিয়নের গোড়াইল এবং চাকলেশ্বর গ্রামে নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
পরিদর্শনকালে তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের নানা দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির কথা শোনেন। নদীভাঙন রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং জরুরি ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী জানান, ভাঙন থেকে স্থানীয়দের বসতবাড়ি, ফসলি জমি ও জনসাধারণের সম্পদ রক্ষায় জরুরি উদ্যোগ নেওয়ার পাশাপাশি টেকসই ও স্থায়ী সমাধানের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর