
মো: সাইফুল ইসলাম (শান্ত), মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও মাদকমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
আইন-শৃঙ্খলা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে আয়োজিত এ সভায় মির্জাপুরের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, চুরি-ডাকাতি রোধ এবং ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান অতিথির বক্তব্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৬ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "মির্জাপুরকে একটি শান্তিময়, নিরাপদ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন কোনো অপরাধ বরদাশত করা হবে না।" একইসাথে তিনি জনস্বার্থে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
উপস্থিত ব্যক্তিবর্গ এ সময় সভায় উপজেলা পরিষদের কর্মকর্তা, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর