প্রিন্ট এর তারিখঃ মার্চ ৯, ২০২৬, ১১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৪, ২:০৯ পি.এম
মান্দায় ভ্রাম্যমান আদালত অভিযানে ৮ হাজার মিটার রিংজাল জব্দ

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি ....................................................
নওগাঁর মান্দায় ভ্রাম্যমান আদালত অভিযানে পুড়িয়ে ফেলা হয়েছে ৮ হাজার মিটার চায়না দুয়ারি বা রিংজাল। আজ বুধবার দুপুরে আত্রাই নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এসব রিংজাল জব্দ করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু এ অভিযানের নেতৃত্ব দেন।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপঙ্কর পাল, মান্দা থানার উপপরিদর্শক আবু সামা, অফিস সহায়ক জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপঙ্কর পাল বলেন, দেশিয় প্রজাতির মাছ রক্ষার ক্ষেত্রে চরম ক্ষতিকর চায়না দুয়ারি বা রিংজাল। এ জালগুলো বছরের সবসময় নিষিদ্ধ। একই সঙ্গে নিষিদ্ধের আওতায় রয়েছে কারেন্ট ও কচাল জাল। মৎস্য কর্মকর্তা আরও বলেন, দেশিয় প্রজাতির মাছ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর