1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

মান্দায় ভ্রাম্যমান আদালত অভিযানে ৮ হাজার মিটার রিংজাল জব্দ 

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি …………………………………………….
নওগাঁর মান্দায়  ভ্রাম্যমান আদালত অভিযানে  পুড়িয়ে ফেলা হয়েছে ৮ হাজার মিটার চায়না দুয়ারি বা রিংজাল। আজ বুধবার দুপুরে আত্রাই নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এসব রিংজাল জব্দ করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু এ অভিযানের নেতৃত্ব দেন।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপঙ্কর পাল, মান্দা থানার উপপরিদর্শক আবু সামা, অফিস সহায়ক জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপঙ্কর পাল বলেন, দেশিয় প্রজাতির মাছ রক্ষার ক্ষেত্রে চরম ক্ষতিকর চায়না দুয়ারি বা রিংজাল। এ জালগুলো বছরের সবসময় নিষিদ্ধ। একই সঙ্গে নিষিদ্ধের আওতায় রয়েছে কারেন্ট ও কচাল জাল। মৎস্য কর্মকর্তা আরও বলেন, দেশিয় প্রজাতির মাছ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট