1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

মান্দায় বিএনপি জামায়াতের ১৩ নেতাকর্মী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ)প্রতিনিধি……………………………………………

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ময়েজ উদ্দিন (৫০), লতিফুর রহমান (৫০), ময়নুল ইসলাম (৪০), আইজুল হক (৩৮), আবদুল মান্নান (৪৬) জিয়াউর রহমান (৪০), সেকেন্দার আলী (৫৮) ও সাইফুদৌলা বাবু (৩৮)। গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপির ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্বে আছেন।

অন্যদিকে সাইফুদৌলা বাবু পরানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। একই অভিযানে জামায়াতের কর্মী লালবর রহমান (৩৫), আবুল হোসেন সরদার (৬৩), আবদুল মান্নান প্রামাণিক (৪৩), এহসান হক মাসুম (৩৭), আবদুল জব্বারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট