1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

মান্দায় পুকুরের মাটি পরিবহণে ট্রাক্টর, গ্রামীণ রাস্তার বেহাল দশা 

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
# আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি………………………………………………………..
নওগাঁর মান্দায় সদর ইউনিয়নে রাতের অন্ধকারে অবৈধভাবে পুকুর খননের মহোৎসব চলছে। খনন করা পুকুরের মাটি নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। মাটি পরিবহণ কাজে ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর। এতে গ্রামীণ পাকা রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়েছে পড়েছে। এদিকে রোববার রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় ফেরিঘাট থেকে পীরপালি বাজারের একমাত্র পাকা রাস্তাটি কাদা-মাটিতে একাকার হয়ে গেছে। আজ সোমবার এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীর। ছোটখাটো দুর্ঘটনারও খবর পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাটিবাহী ট্রাক্টরের বেপরোয়া চলাচলে রাস্তার ধারসহ আশপাশের বাসিন্দারা রাতে ঘুমাতে পারেন না। লেখাপড়া করতে পারছে না এলাকার শিক্ষার্থীরা। চরম বেকাদায় পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা গেছে, মান্দা সদর ইউনিয়নের নলঘৈর গ্রামের আব্দুস সালামের একটি পুকুর খনন করে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আব্দুল ওহাব হীরা নামের একব্যক্তি। একইভাবে চকমনসুব গ্রামের ছইম উদ্দিন শাহের পুকুরটি আল-আমিন ও মান্দা ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে সাহাপুর এলাকার একটি পুকুন খননে চুক্তিবদ্ধ হয়েছেন জামাল উদ্দিন।
চুক্তিবন্ধ এসব পুকুরে খননযন্ত্র দিয়ে প্রত্যেকদিন সন্ধ্যার পর থেকে সারারাত চলে মাটি কাটার মহোৎসব। মাটি পরিবহণ কাজে সারারাত ধরে ট্রাক্টর চলাচল করে। ট্রাক্টরের বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের নির্ঘুম রাত কাটাতে হয়। ঠিকমত লেখাপড়া করতে পারে না শিক্ষার্থীরা। নবগ্রামের বাসিন্দা আব্দুল জলিল বলেন, রোববার রাতে গুড়িগুড়ি বৃষ্টি হওয়ায় গ্রামের একমাত্র রাস্তাটি কাদা-মাটিতে একাকার হয়ে গেছে। এ অবস্থায় রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অবাধে ট্রাক্টর চলাচলের কারণে একই সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে গ্রামীণ পাকা রাস্তাটি। এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, বিষয়টি জেনেছি। দিনে কিংবা রাতে যখনই মাটি কাটা হোক না কেন খুব শিগগিরই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট