1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট এবং দোকান রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার বাঘায় পুকুর পাড়ে স্যান্ডেল-ব্যাগ দেখে জাল নামিয়ে পাওয়া গেল মরদেহ চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি: আমসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন তামাক ও জর্দা সেবনের শরয়ি বিধান: একটি তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল

মান্দায় নাশকতার মামলায় আ.লীগের দু’নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মান্দায় নাশকতার একটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। (১৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য মকবুল হোসেন (৫৫) ও পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মশিউর রহমান উত্তম (৪৫)। গ্রেপ্তার মকবুল হোসেন চকউমেদ গ্রামের বাসিন্দা ও নুরুল্লাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডলের ছেলে ও মশিউর রহমান পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাহারুল আনোয়ারের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় আওয়ামী লীগের নেতা মকবুল হোসেন ও মশিউর রহমান উত্তমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট