1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দায় ছোটন হত্যা মামলায় নিরিহ লোকজনকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন  - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

মান্দায় ছোটন হত্যা মামলায় নিরিহ লোকজনকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
মান্দা নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় চায়ের দোকান নিয়ে বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের শিকার হন সাদিকুল ইসলাম ছোটন (২৩) নামের এক যুবক। প্রকাশ্য দিবালোকের এ ঘটনায় অভিযুক্ত সাগর মণ্ডলের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন নিহত ছোটনের বাবা আব্দুর রাজ্জাক।
এ মামলার ১৪ দিন পর বাদি আব্দুর রাজ্জাক নওগাঁ আদালতে আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামি সাগর মণ্ডলসহ আরও ৫ব্যক্তিকে আসামি করা হয়। আদালতের মামলায় ঘটনার সঙ্গে জড়িত নন এমন ব্যক্তিদের আসামি করায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
নিহত সাদিকুল ইসলাম ছোটন নওগাঁর মান্দা উপজেলার বাদলঘাটা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। গ্রামের তিন মাথার মোড়ে চায়ের দোকান নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছোটনকে পিটিয়ে জখম করে একই গ্রামের সাগর মণ্ডল।
আহত ছোটনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ এপ্রিল মারা যান ছোটন। অভিযুক্ত সাগর মণ্ডল একই গ্রামের হজরতুল্লাহ মণ্ডলের ছেলে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় নিরিহ গ্রামবাসিকে জড়িত করার প্রতিবাদে বৃহস্পতিবার (২৭ জুন ) দুপুরে মান্দা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাদলঘাটা গ্রামের লোকজন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাদলঘাটা গ্রামের বাসিন্দা ও মান্দা সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুর রশিদ।
সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, বাদলঘাটা গ্রামের তিন মাথার মোড়ে ছোটনকে পিটিয়ে জখম করে সাগর মণ্ডল। এসময় সেখানে একশ’র বেশি লোকজন উপস্থিত ছিল। পরবর্তীকে ছোটন মারা গেলে সাগর মণ্ডলের বিরুদ্ধে মামলা করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, এ ঘটনার ১৪দিন পর গ্রামের একটি কুচক্রি মহলের ইন্ধনে নিহত ছোটনের বাবা আব্দুর রাজ্জাক নওগাঁ আদালতে গ্রামের ৫জন নিরিহ ব্যক্তির বিরুদ্ধে আরেকটি মামলা করেন।
যাদের এ মামলায় জড়িত করার পাঁয়তারা করা হচ্ছে তারা কেউই ঘটনাস্থলে ছিল না কিংবা অভিযুক্ত সাগর মণ্ডলের পরিবারের সদস্যও নয়। এ ঘটনার সঙ্গে নিরিহ লোকজনকে জড়িয়ে হয়রানী করা না হয় এ জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেললে বাদলঘাটা গ্রামের আনোয়ার হোসেন, আলাউদ্দিন সরদার, মাইনুল ইসলাম, আতিকুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট