1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ  

মান্দায় চাঁদা না পেয়ে ছাগল ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাই

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি………………………………………..

নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে ছাগল ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে বিশিষ্ট চাল ব্যবসায়ীর বিরুদ্ধে। এসময় ছাগল ক্রয়ের সময় মারধরের শিকার হোন প্রদীপ কুমার (৪৬)। তিনি মান্দা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ।

বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজারে ছাগল ক্রয় করার সময় মারধরের এ ঘটনা ঘটে । ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী মিজানুর রহমান (৫০) এর বিরুদ্ধে বুধবার রাতে মান্দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

প্রদীপ কুমার বলেন , আমি ছাগল ক্রয় বিক্রয় করি এবং প্রতি বুধবার সকালে এখানে হাট বসানো হয় এসময় সাবাই বাজারে বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে রাস্তায় ছাগল ক্রয় করার সময় মিজানুর রহমানের চালের দোকানের সামনের যাতায়াতের রাস্তায় হাট বসানো বাবদ প্রতি হাটে ৩ হাজার টাকা দাবি করে আসছে পরে আমি সহ আরও ছাগল ব্যবসায়ীরা তা দিতে অস্বীকার করলে আমাদের সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও ক্ষতি সাধনের হুমকি প্রদান করে থাকে ।  সে  নিজেকে বিএনপির একজন বড় নেতা বলে পরিচয় দেন । পরে এক পর্যায়ে গতকাল বুধবার (১৫ নভেম্বর) সকাল ৯ টার দিকে উক্ত স্থানে ছাগল ক্রয় করার সময় মিজানুর রহমান আমাকে কৌশলে তার দোকানে মধ্যে ডেকে নিয়ে পুনরায় টাকার দাবি করে সেই টাকা দিতে অস্বীকার করলে আমাকে এলোপাথাড়ি ভাবে মারপিট করে শরীরে বিভিন্ন স্থানে ছিলা ফোলা জখম করে এবং মারপিটের এক পর্যায়ে আমার পরিহিত লুঙ্গির কোমরে থাকা ১ লক্ষ টাকা বের করে নেয় । পরে আমি সেখান থেকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হইয়া চিকিৎসা গ্রহণ করি ।

অভিযুক্ত মিজানুর রহমান বলেন , এ বিষয়ে আমি কোন কিছু বলতে পারবো না

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি । ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট