প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৪, ১২:০৫ পি.এম
মান্দায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি.....................................................
নওগাঁর মান্দায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
শেষে পাঁচ জয়িতা দিলরুবা খানম, মুক্তা বানু, দেলোয়ারা বিবি, শাহিনা আক্তার ও ফাতেমা বেগমকে সম্মাননা সনদ প্রদান করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর