1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

মানবতার ফেরিওয়ালা হিসাবে পলাশবাড়ীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক রুবেল ও স্বেচ্ছাসেবক ইউসুফ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ছোট ভগবানপুর খন্দকার পাড়া হিলফুল ফুজুল ফাউন্ডেশনের আয়োজনে ৪র্থ বার্ষিকী হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিক ও সমাজ সেবক আসাদুজ্জামান রুবেল এবং পলাশবাড়ী দারিদ্র বিমোচন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান সরকার ইউসুফ কে মানবতার ফেরিওয়ালা হিসাবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

১ আগস্ট শুক্রবার বিকালে ছোট ভগবান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় খ.ম তাজ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহ সভাপতি গোলাম মোস্তফা। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হযরত আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবঃ প্রকৌশলী মাহবুবার রহমান সুজা,ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, শাহারুল ইসলাম, আঃ রউফ সহ অন্যান্যরা।

কুরআন প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন রংপুর উত্তর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা গোলাম রব্বানী,পীরগঞ্জ জামতলা মাদ্রাসা সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মাহফুজ, দারুল ফুরকান ক্বওমি মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মুফতি মাওলানা মানসুর রহমান।

এসময় আরোও উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল ফাউন্ডেশন সভাপতি খ,ম হেলাল,সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সহ-সভাপতি আতিকুর রহমান,অর্থ সম্পাদক সাইদুর রহমান বেলাল।

উল্লেখ্য, আসাদুজ্জামান রুবেল ঢাকা থেকে প্রকাশিত দি ডেইলি ট্রাইবুনাল পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক যুগের আলো পত্রিকায় সাংবাদিকতা করছেন এবং শাহজাহান সরকার ইউসুফ দীর্ঘদিন থেকে স্বেচ্ছাসেবী সংগঠন পলাশবাড়ী দারিদ্র বিমোচন সংগঠনের (পদাবিস) মাধ্যমে দীর্ঘদিন থেকে গরিব অসহায় এবং সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করে অল্প বয়সী একজন সমাজসেবক হিসেবে পরিচিতি অর্জন করেছেন। তাদের এমন মহৎ কাজের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট