
প্র্রতীকী ছবি
রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানজাল গ্রেপ্তার হওয়ার পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত নেতার নাম মোস্তাফিজুর রহমান মানজাল। তিনি কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে রাজশাহীর পবা উপজেলার আমান কোল্ড স্টোরেজের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান মানজাল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পবা বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এদিকে গ্রেপ্তারকৃত মানজালের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে সুজাউদ্দৌলা কলেজের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ ছিল। পাশাপাশি চাকরি দেয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে অন্তত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর