1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট, জীবননাশের হুমকি, পুলিশের নীরব  পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ ​সংকীর্ণ মেহরাব ও ছোট মসজিদে ইমামের দাঁড়ানোর স্থান: ইসলামি শরিয়তের আলোতে একটি তাত্ত্বিক বিশ্লেষণ বাঘায় আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী পেলেন মহাপরিচালকের ঈদ উপহার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্ট্রিয়ারিং চালক কিশোর  নিহত শিবগঞ্জের চাহিদার চেয়ে প্রায় ৫ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লকে মৃত্যুর সাথে লড়ছে ১৩ মাসের অর্পিতা — বাঁচাতে এগিয়ে আসার আকুল আহ্বান তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমীক মোয়াজ্জেম জাবেদ আলি শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদরে বজ্রপাতে নারীসহ নিহত ২ শিবগঞ্জের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

মহিলা যাত্রির শ্লীলতা হানির অভিযোগে পশ্চিম রেলের টিটিইকে ষ্ট্যান্ড রিলিজ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৪১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক………………

চলন্ত ট্রেনে মহিলা যাত্রির শ্লীলতা হানির অভিযোগে পশ্চিম রেলের ঈশ্বরদী রেলওয়ে পিটিই হেডকোয়ার্টারের ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) হাসিবুর রহমান হাসিবকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টিটিই হাসিবুর রহমান হাসিব ৭২৫ নম্বর আন্তঃনগর সুন্দরবন ট্রেনে ঢাকা যাওয়ার সময় পথিমধ্যে জনৈক যুবতী নারীর শ্লীলতাহানি করে। ঐ নারী খুলনা রেলওয়ে স্টেশন থেকে শীতাতপ নিয়ন্ত্রিত একটি কামরাতে টিকিট কেটে ঢাকা এয়ারপোর্ট স্টেশনে যাচ্ছিল। ডিউটিরত টিটিই হাসিব তাঁর কাছে টিকিট দেখতে চেয়ে তাকে শ্লীলতাহানি করে। শ্লীলতাহানি করায় এ যাত্রী হতভম্ব হয়ে পড়ে। এক পর্যায়ে মেয়েটি তাঁর আত্বীয় স্বজনদের কাছে মুঠোফোনে ঘটনাটি অবহিত করে।

 

এদিকে তার আত্বীয় স্বজনের কয়েকজন যুবক তাৎক্ষণিক ভাবে এয়ারপোর্ট স্টেশনে অবস্থান করে। ট্রেনটি এয়ারপোর্ট স্টেশনে পৌঁছালে টিটিই হাসিবুর রহমান হাসিবকে ষ্টেশনে ট্রেনের মধ্যে অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি। ট্রেনটি এয়ারপোর্ট ষ্টেশন ছেড়ে যায়। এসময় ওই নারীর আত্বীয়রা টিটিই হাসিবুর রহমান হাসিব এর মোবাইল নাম্বার সংগ্রহ করে তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে জানান কর্তব্যরত গার্ড সেলিম।

 

গার্ড সেলিম আরও বলেন, প্রায় একবছর ধরে ঐ নারীকে উত্যক্ত করে আসছে বলে শুনেছি, তবে কতটা সত্য তা বলতে পারবোনা। বিশ্বস্ত সূত্রে জানা যায়, এ বিষয়ের সূত্র ধরেই ৩ আগস্ট তাকে ঢাকা রেল দপ্তর থেকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

 

এ ব্যাপারে টিটিই হাসিবুর রহমান হাসিবের সাথে মুঠোফোনে সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কিছুই জানি না। তবে পাকশী রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন সাথে কথা বললে তিনি ষ্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেন।

 

পশ্চিম রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান। রেলে কর্তব্যরত কোন রেলের কর্মচারী ,কর্মকর্তা সে যেই হোক, যাত্রীদের সাথে অসভ্য আচরণ করলে রেলের আইনানুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন বিষয়টি তিনি জানেন। বিষয়টি দেখভাল করছেন পশ্চিম রেলের বিভাগীয় ম্যানেজার নাসির উদ্দিন। ঘটনা তদন্তে তদন্ত গঠন করা হয়েছে এবং টিটিইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট