1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ অভিযান শুরু

  • প্রকাশের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………………………………….

মশা নিয়ন্ত্রণে ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। শনিবার সকালে নগরীর পাঠানপাড়া এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

 

উদ্বোধনকালে প্যানেল মেয়র  সরিফুল ইসলাম বাবু বলেন, সারাদেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রাজশাহী ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। মশার লার্ভা ধ্বংসে প্রতি সপ্তাহের শনিবার কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে মাননীয় মেয়র মহোদয়ের আহ্বান সম্বলিত সচেতনতামূলক মাইকিং করা হবে। মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে মসজিদসমূহে বার্তা প্রেরণ করা হয়েছে। মশক নিয়ন্ত্রণে ঝোপঝাঁড় জঙ্গল পরিস্কার, ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে কাদামাটি অপসারণসহ পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে। সকল সরকারি, স্বায়ত্ত্বশাসিত, আধা-স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বাসাবাড়ির নিজ আঙ্গিনা নিজ দায়িত্বে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখার অনুরোধ জানানো হচ্ছে।

 

বিশেষ অভিযানের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং (মশক) জুবায়ের হোসেন মুন, পরিচ্ছন্ন ও মশক শাখার কর্মচারীবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট