1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মরহুম এএইচএম ওয়াহিদুজ্জামানের কবর জিয়ারত করলেন রাসিক মেয়র - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

মরহুম এএইচএম ওয়াহিদুজ্জামানের কবর জিয়ারত করলেন রাসিক মেয়র

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১৪ এপ্রিল ২০২৩………………………………

রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ নিবাসী মরহুম এ.এইচ.এম ওয়াহিদুজ্জামান ঠান্ডুর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার বাদ জুম্মা হেঁতেমখা গোরস্থানে মরহুমের কবর জিয়ারত ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হুদা।

 

এ সময় রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মসজিদের মুসল্লীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত সোমবার (১০ এপ্রিল) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন এ.এইচ.এম ওয়াহিদুজ্জামান ঠান্ডুর। মৃত্যুতে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ছিলেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয়ের চাচাতো ভাই।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট