1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
চট্টগ্রামে ট্যাংক গোলা বিস্ফোরণে সেনাসদস্য রিফাত নিহত, রাজশাহীর বাড়িতে শোকের ছায়া রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার অবৈধ মজুত: ডিলার সোলাইমান পাটোয়ারীর ১ মাসের কারাদণ্ড রাজশাহীতে মাদরাসা নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক আটক মিরপুরে শিক্ষার্থীদের মাঝে জার্সি উপহার দিলেন প্রেসক্লাব সভাপতি মারফত আফ্রিদী লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুক্তার কাঁচপুর-ভোলা ফেরি সার্ভিস উদ্বোধন ২০২৬: ঢাকা-ভোলা রুট, সময়সূচি ও গুরুত্ব শিবগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে গোসলে নেমে কিশোরের করুণ মৃত্যু আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে রূপসায় সাক্ষরতা দিবস পালিত

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৪৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : জেলায় আজ সদর, ত্রিশাল ও তারাকান্দা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট আটজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। অন্য একজনের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
সদরের কোতোয়ালী  মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান,আজ মঙ্গলবার দুপুর ১২ টায় সদর উপজেলার ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের ল্যাংড়াবাজার এলাকায় একটি যাত্রিবাহী বাস ও  মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন মারা যান। নিহতরা হলেন, লুৎফর রহমান (৩০) তার স্ত্রী শাহনাজ (২৫) শিশুপুত্র মাহিত (৪)। ঘটনাস্থলে শিশু মাহিত এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাকি দুইজন মারা যান। আহত অবস্থায় আরো একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
তিনি জানান, নিহত স্বামী-স্ত্রী ভালুকা উপজেলায় মাস্টারবাড়ি এলাকায় গার্মেন্টসে চাকরি করতেন।  তারা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় এলাকার বাসিন্দা। ঈদের ছুটিতে তারা বাড়ি ফিরছিলেন।
এদিকে, জেলার ত্রিশাল উপজেলায় আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাদানি সিএনজি পাম্পের সামনে  একটি যাত্রীবাহী পিকআপ ইউটার্ন নেয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দু’জন নিহত হন।
ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. চাঁদ মিয়া জানান, নিহতদের মধ্যে মারুফ (১৮)-এর বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলায় এবং আপেল মিয়া’র (৩০) বাড়ি নান্দাইল উপজেলায়।
তিনি আরও জানান, আজ দুপুরে ত্রিশাল উপজেলার বালিপাড়ায়  ত্রিশাল-নান্দাইল সড়কে বাসের ধাক্কায় দুইজন অটোরিকশার যাত্রীর নিহত হন। এদের মধ্যে নিহত নাসিমা (৩৫) ত্রিশাল উপজেলার কাজিরকান্দা গ্রামের বাসিন্দা এবং অপর নিহত আরেকজনের পরিচয় সনাক্তকরণে কাজ চলছে।
অপরদিকে, তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, আজ মঙ্গলবার সকালে তারাকান্দা উপজেলায় বাসের ধাক্কায় আবুল বাশার (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।#তথ্য: বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট