1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ:
জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি পত্নীতলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা জেলা জুড়ে উৎসবের আমেজ: রাষ্ট্রপতিকে নিজ জেলায় বরণ করতে প্রস্তুত ঠাকুরগাঁও নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৬: ৩৩ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার সভাপতি মনির, সম্পাদক লিটন সারিয়াকান্দিতে এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণে জটিলতা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত মহেড়া ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা: চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী হোসেন খান খোকনের আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের

মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা দাবিতে আন্দোলনে করেছেন রাজশাহী চিনিকলের শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার সকালে তারা চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে ফটকে তিনদফা দাবিতে সভা করেন।বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের দাবিনামা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগেও এ আন্দোলন চলছে। এবং বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত তারা এই আন্দোলন চালাবেন।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদ রানা। চিনিকলের শ্রমিক শরিফুল ইসলামের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভাদু, সহসভাপতি কামাল হোসেন, সুপারভাইজার তোফাজ্জল হোসেন, আব্দুল খালেক প্রমুখ।

এসময় শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে সকল চিনিকলে কর্মরত মৌসুমি শ্রমিকদের মধ্যে থেকেই যোগ্য শ্রমিক-কর্মচারীদের নিয়ে অভ্যন্তরীণভাবেই স্থায়ী পদে সমন্বয় করতে হবে। পাশাপাশি পাঁচ বছর কিংবা দশ বছর পর পর পদোন্নতি দিয়ে দক্ষ জনবল তৈরি করতে হবে। গত বছরের ১ জুলাই সরকার ঘোষিত ১৫ শতাংশ বিশেষ সুবিধার পে-কমিশনের মতো শ্রমিকদের জন্যও মজুরি কমিশন বাস্তবায়ন করতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট