1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

ভোলাহাটে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনের আহবানে সুজন’র মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন-ভোলাহাটে বিরাজমান রাজনৈতিক সংকট নিরশনের আহবানে ‘সুশাসনের জন্য নাগিরিক’-সুজন’র উদ্দ্যোগে মানববন্ধন অনুষ্ঠানের একটি দৃশ্য।

 

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি………………………………….

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৫ আগস্ট ২০২৩) সকাল ১১ টার সময় মেডিকেল মোড়স্থ ভোলাহাট প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহŸানে ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) ভোলাহাট উপজেলা শাখার উদ্দ্যোগে সারাদেশের ন্যায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, সুজনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাঃ রাফিজুল ইসলাম ডাবলু, মোহাম্মদ আবদুল হান্নান, মোঃ মজনু মিয়া, উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ ইসমাইল হক, সদস্য মোঃ শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ আহমেদ সহ বিভিন্ন স্কুলের ছাত্র এবং সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 

মানববন্ধন কর্মসূচিতে সাধারণ সম্পাদক বলেন, দেশের এই সংকটকালে সুজন-এর এ উদ্দ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। এই সময় আর নির্লিপ্ত হয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। তাই নাগরিক দায়িত্ববোধ থেকেই কর্মসূচিটি সফল করার উদ্দ্যোগ গ্রহণ করা হয়।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট