1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

ভোলাহাটে কর্মদক্ষতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জেলা ও উপজেলা মাধ্যমিক অধিদপ্তরের আয়োজনে ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দ্যোগে উপজেলার বিভিন্ন উচ্চ ও উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের কর্মদক্ষতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান রোববার সকাল ১০টায় (২৭ জুলাই ২০২৫) উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।

এলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় শহর রাজশাহী কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের তাৎপর্যপূর্ণ বক্তব্য বিস্তারিত আলোকপাত করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়গাছী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ।Open photo

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ-মুশরীভূজা ইউসূফ আলী স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজগার আলী, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ হোসেন, ড. শামসুর রহমান কারিগরী কলেজ ও আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, খালেআলমপুর বিএম কলেজ ও আলিম মাদ্রসার অধ্যক্ষ মোঃ আলতাফ আলী, ময়ামারী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মোঃ নুরুল ইসলাম, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোরিকুল ইসলাম, আদাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাব্বুল হোসেন, বাচ্চামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, চরধরমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়েশ উদ্দিনসহ বিভিন্ন মাদ্রাসা ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান ও ছাত্রছাত্রীগণ এবং ছাত্রছাত্রীদের অবিভাবকগণ উপস্থিত ছিলেন।

Open photo

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলার দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক মোঃ সারোওয়ার জাহান সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশীদ, অফিস সহায়ক মোঃ সেলিম উদ্দিন, ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম (শরীফ), সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম রাব্বী, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির, সদস্য মোসাঃ শাহনাজ খাতুনসহ সুধীজনেরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পুরষ্কার বিতরণী আলোচনা সভায় উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট