প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৬, ১১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৬, ২:১৭ পি.এম
ভোলায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড

সাব্বির আলম বাবু, ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের আলোচিত গৃহবধূ আফজুন বেগম হত্যা মামলায় স্বামী মোক্তার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগীর পরিবার ও রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ শরীফ এম রেজা জাকের।
বিষয়টি নিশ্চিত করে ভোলা কোর্ট পুলিশ পরিদর্শক সেখ মো.নাসীর উদ্দীন বলেন, মামলাটির রায় ঘোষণার সময় আসামি মোক্তার হোসেনকে আদালতে হাজির করা হয়েছিল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোক্তার হোসেনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় আফজুন বেগমের। প্রায় ১৫ বছরের সাংসারিক জীবনে দুই সন্তান রয়েছে। কিন্তু আসামি মোক্তার হোসেন তার ছোট শ্যালিকাকে প্রায়ই বাজে ইঙ্গিত করতেন। বিষয়টি তিনি তার বড় বোনকে জানালে তিনি প্রতিবাদ করেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে আফজুন বেগমকে তার স্বামী প্রায়ই মারধর ও নানা ধরনের নির্যাতন চালাতেন এবং হত্যার হুমকি দেন। পরবর্তীতে মোক্তার হোসেন ২০১৯ সালে ৩০ জুন দিনগত রাতে ঘরের মধ্যে আফজুন বেগমকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জামাতা মোক্তার হোসেনকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আদালতে আসামি স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর