1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

ভারতে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাসিক মেয়র

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি…………………………………………………….

ভারতে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার বিকেলে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভারতের চেন্নায় থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান তিনি। রবিবার (১৬ অক্টোবর) রাজশাহীতে ফিরবেন নগরপিতা।

 

ভারতে চিকিৎসাকালীন সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-উলামাসহ রাজশাহীর বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রাসিক মেয়রের সুস্থ্য কামনায় দোয়া মাহফিল এবং হিন্দু ধর্মাবলম্বীরা প্রার্থনা সভার আয়োজন করেন। এজন্য চিকিৎসা শেষে দেশে ফিরে দলীয় নেতাকর্মী, আলেম-উলামাসহ রাজশাহীর বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

 

চিকিৎসার উদ্দেশে ভারত সফরকালে রাসিক মেয়রের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী, ছোট মেয়ে মাইশা সামিহা জামান শ্রেয়া, মেয়র মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ সানি।

 

উল্লেখ্য, গত ৫ অক্টোবর গলার উন্নত চিকিৎসার জন্য ভারত গমন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট