1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভাঙ্গায় লালন আনন্দধামের জিনিসপত্র ভাঙচুর করেছে দুর্বৃত্তরা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
ভারতে পালানোর চেষ্টা: সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক বাঘায় বস্ত্র বিতরণ ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব, বস্তুনিষ্ঠ সংবাদের আহ্বান এমপির সৌদি থেকে ফেরার এক মাসের মাথায় টাঙ্গাইলে যুবকের রহস্যজনক মৃত্যু দুর্গাপুর্জার উপত্তিস্থল রাজশাহীর তাহেরপুরে সিদুর শুভক্ষণে প্রতিমা বিসর্জন শিবগঞ্জে ভগ্নিপতির বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সহোদরের জিডি শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮ পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ, ১ লাখ টাকা দাবি নওগাঁর আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের

ভাঙ্গায় লালন আনন্দধামের জিনিসপত্র ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মুক্তাদির হোসেন: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কাউলীবেড়া ইউনিয়নের মোটরা গ্রামে লাালন আনন্দধামের কিছু জিনিসপত্র ভাংচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এমন ঘটনাটি ঘটে রবিবার মধ্যরাতে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, পহেলা জানুয়ারি ২০১৩ সালে প্রতিষ্ঠা করেন কবি জাহিদ হাসান ওরফে ক্ষ্যাপা জাহিদ। প্রতিষ্ঠাতা সভাপতি বাবু দীনেশচন্দ্র রায়। জাহিদ হাসান সদরপুর কলেজের বাংলা বিভাগের সরকারি অধ্যাপক। তার স্ত্রী ঢাকায় চাকুরি করেন। তিনি প্রতিষ্ঠিত এই লালন আনন্দধামেই বসবাস করেন। ওই রাতেও তিনি ওখানে ছিলেন। এখানে তিনি লালন শাহ,র ভক্ত বৃন্দদের নিয়ে ওই কালচারেই মাঝেমধ্যে মধ্যরাত পর্যন্ত গান-বাজনা সহ সাংস্কৃতিক চর্চা করেন। মাঝেমধ্যে সামাজিক কার্যকলাপেও ভূমিকা রাখেন।

নাম প্রকাশেঅনিচ্ছুক এলাকার একাধিক বয়স্ক মুরব্বিরা জানান, এই লালন আনন্দধামে ভালোর পাশাপাশি মন্দের ভাগ বেশি হচ্ছিল। এখানে অনেক রাত পর্যন্ত গানের পাশাপাশি মদ গাজার আড্ডা হয়। নারী নিয়েও আড্ডা চলে। এতে এলাকার উঠতি বয়সের ছেলেরা নেশায় আসক্ত হয়ে পড়ছে। এতে এলাকাবাসী চরম নাখোশ। তারপরেও দুর্বৃত্তদের হামলার বিষয়টি তারা সাপোর্ট করেন না। লালন আনন্দধামের আসরে শিক্ষার্থীদের পড়ালেখায় চরম বিঘ্ন ঘটে বলে জানান তারা।

এদিকে স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান বলেন, লালন আনন্দ ধামের পাশেই আমার বাড়ি তাদের কিছু যন্ত্রপাতি ভাঙচুর করছে বলে আমরা আজকে শুনেছি এর নিন্দা জানাই। তবে তিনি আরো জানান, এখানে শিক্ষিত লোকরা এসে নারী নিয়ে রাতভর গাজার আসর বসায়। এখানে শুধু গাজার আড্ডা। স্থানীয় ছেলেপেলেরা নষ্ট হয়ে যাচ্ছে এরা একমাত্র নেশায় আসক্ত হচ্ছে।

এ বিষয়ে লালন আনন্দধামের প্রতিষ্ঠাতা কবি জাহিদ হাসান বলেন, (রবিবার) রাতে একদল দুর্বৃত্ত বাউন্ডারি ওয়াল টপকে ভিতর ঢুকে অনেক বইপুস্তক,একটি গিটার,একটি দোতরা,একটি একতারা,একটি খমক ভেঙ্গে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়,সেই সাথে একটি হারমনিয়াম ভাংচুর করে পালিয়ে যায়।

এবিষয়ে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জকে অবহিত করা হলে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্হা নেওয়ার আশ্বাস দেন। এবিষয়ে জাহিদ হাসান ভাংগা থানায় একটু অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ভাংগা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি অলরেডি তদন্ত শুরু করে দিয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট